শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

নিম্ন আয়ের গ্রাহকদের জন্য বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের উদ্যোগ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৫ Time View

বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার এক দিনের মধ্যেই প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য বাড়তি দাম প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব কার্যকর হলে লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকরা আগের হারেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী লাইফলাইন গ্রাহক এবং ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য পূর্বের মূল্যহার বহাল রাখার আবেদন করা হয়েছে।

এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নতুন ট্যারিফ কার্যকর হলে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। এ কারণে প্রান্তিক গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে খুচরা বিদ্যুতের নতুন মূল্যহার পুনর্বিবেচনার জন্য কমিশনের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আশা, সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে বিইআরসি দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com