রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এ দিন নির্ধারণ করেন।
মামলায় অভিযুক্ত সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে গত ১ জুন বিচারকাজ শুরু হয়। পরদিন চার্জশিটভুক্ত অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়। আত্মপক্ষ সমর্থনের শুনানিতে দুই আসামিই নিজেদের নির্দোষ দাবি করেন।
গত ২৪ মে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দিলে তা আমলে নেওয়া হয় এবং মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষ এ মামলায় মোট ১৭ জন সাক্ষী উপস্থাপন করেছে।