শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর লাল টেলিফোন লাইনের তার চুরি: গ্রেপ্তার ২

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৩ Time View

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানে চুরি হওয়া তারও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সিটিটিসি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২)। তদন্তে চঞ্জন চন্দ্র স্বীকার করেন, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তামার তার চুরি করেন। পরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভাঙারি দোকানে তিনি প্রায় ৮ কেজি ২০০ গ্রাম তার বিক্রি করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে চকবাজারের একটি ভাঙারির গুদামে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com