বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

হামে আরও ৭ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৬০০

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৪ Time View

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৬০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১১ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে, আর পরীক্ষায় নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৯০ জন।

একই সময়ে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হওয়ায় মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে। এছাড়া গত এক দিনে আরও ১ হাজার ২১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ হাজার ৫৭২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানা যায়, ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ৯৪২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com