শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ঈদের প্রধান জামাতে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৫ Time View

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহা–র প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর।

সোমবার (২৫ মে) সকালে ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

তিনি বলেন, আবহাওয়া স্বাভাবিক থাকলে জাতীয় ঈদগাহেই প্রধান জামাত হবে। তবে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে বিকল্পভাবে সকাল ৮টায় জামাত আয়োজন করা হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপদ ও সুশৃঙ্খলভাবে মুসল্লিদের যাতায়াত নিশ্চিত করতে প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি গেট প্রস্তুত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com