প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)–এর প্রেসিডেন্ট মাসাতো কান্দা। সোমবার (২৫ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও এডিবির চলমান সহযোগিতা, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।