শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণ চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি হোন। এজন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকারের কাছে তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। সরকার এখনো আশা করছে, দুই দেশের বিদ্যমান চুক্তি অনুযায়ী ভারত তাকে ফেরত পাঠাবে এবং তিনি আইনের মুখোমুখি হবেন।

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানান মন্ত্রী।

অপরদিকে অনলাইন জুয়া, বেটিংসহ বিভিন্ন ধরনের জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ১৮৬৭ সালের পুরনো আইন বাতিল করে আধুনিক সময়োপযোগী একটি আইন আনার কাজ চলছে, যা আগামী অধিবেশনে উপস্থাপন করা হতে পারে।

অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি মাসউদুল হক সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com