রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, হত্যার আগে সাত বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহের মাথা বিচ্ছিন্ন করা হয়।
রোববার (২৪ মে) ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট পর্যালোচনার পর তদন্ত সংশ্লিষ্টরা এসব তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয় এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। অভিযোগপত্রে ঘটনার বিস্তারিত বিবরণ, সাক্ষ্য-প্রমাণ ও অভিযুক্তদের সম্পৃক্ততার তথ্য যুক্ত করা হয়েছে।
এদিকে, রামিসার বাবা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও এ ঘটনাকে নৃশংস উল্লেখ করে দ্রুত বিচার নিশ্চিতের কথা জানিয়েছেন।