সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

ঢাকাসহ ৬ জেলায় ঝড়ের আভাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪ Time View

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলের জন্য ঝড়-বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার আগেই দেশের ছয় জেলার ওপর দিয়ে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

রোববার (২৪ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনায় রেখে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, আকস্মিক বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com