রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগেই রামিসা হত্যার চার্জশিট—আইনমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩ Time View

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) রাজধানীতে একটি লিগ্যাল এইড অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে, তাই সঠিক প্রমাণ নিশ্চিত করেই দ্রুত তদন্ত শেষ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আইনমন্ত্রী আরও জানান, ঈদের পর মামলাটির বিচার কার্যক্রম শুরু করার প্রস্তুতি রয়েছে এবং বিচার যেন স্বচ্ছভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি উচ্চ আদালতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া দ্রুত করতে ‘পেপার বুক’ প্রস্তুতিতে সময় কমানোর উদ্যোগের কথাও উল্লেখ করেন।

এছাড়া তিনি নেত্রকোনার আরেকটি ঘটনার বিষয়েও সরকার মনিটরিং করছে বলে জানান।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের একটি ফ্ল্যাট থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ ও পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পরে প্রধান আসামির স্ত্রীকে আটক এবং মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com