সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

কুর্মিটোলা হাসপাতালের নতুন নামকরণ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯ Time View

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নতুন নামকরণ করা হয়েছে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com