সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১ Time View

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে রোগটির লক্ষণ পাওয়া গেছে।

বুধবার (২০ মে) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ একদিনে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকায় আরও ১ জনের মৃত্যু হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে।

অন্যদিকে, একই সময়ে নতুন করে ১৩৮ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে এ সময়ের মধ্যে মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৮ হাজার ৬৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪১ হাজার ১২০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com