শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

আট অঞ্চলে সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭ Time View

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বুধবার সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ঝড়ো আবহাওয়ার সময় নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ছোট ও মাঝারি নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com