সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

দেশে হামে আরও ১১ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮ Time View

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৯ জন উপসর্গে এবং ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৭ জন রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত দুই মাসে দেশজুড়ে হাম এবং এর উপসর্গে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৭৭ জন, আর উপসর্গজনিত কারণে মারা গেছে ৩৯৮ জন শিশু।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো হামের টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবেই এ রোগের সংক্রমণ বাড়ছে। হামের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ উচ্চ জ্বর, শরীরে লালচে দানা বা র্যাশ, সর্দি-কাশি এবং চোখ লাল হয়ে যাওয়া।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শিশুদের মধ্যে এসব উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com