শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর–অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এ প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোন পর্যায়ের নির্বাচনে কত খরচ হবে তা বাজেট বিবেচনায় নির্ধারণ করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এক বছরের মধ্যে পাঁচ স্তরের নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে।

এদিকে বগুড়াকে নতুন সিটি করপোরেশন হিসেবে গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই সিটি করপোরেশনগুলোর কার্যক্রম সচল রাখতে চলতি অর্থবছরেই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে, যার মধ্যে বগুড়াও অন্তর্ভুক্ত থাকবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী বাজেটে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। কমিশনের ব্যয় প্রস্তাব পাওয়ার পর অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com