দুই দিনব্যাপী ৫ম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরে তার সঙ্গে থাকছেন আলী হোসেন ফকিরসহ মোট পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত এই সরকারি সফর অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ওই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবে।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন খন্দকার রফিকুল ইসলাম, আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।
এ সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা সহযোগিতা, সন্ত্রাস দমন, সাইবার অপরাধ মোকাবিলা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ সদস্যদের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আধুনিক পুলিশিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হবে।
উল্লেখ্য, ৫ম জাতিসংঘ পুলিশ প্রধান শীর্ষ সম্মেলন (UN Chiefs of Police Summit) ২০২৬ সালের ৭ থেকে ৮ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান এবং আন্তর্জাতিক পুলিশিং সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেবেন।