শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

র‍্যাবের নাম পরিবর্তনের চিন্তা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৮ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, র্যাবের নাম পরিবর্তন বা নতুন এলিট ফোর্স গঠন করার বিষয়টি সরকার এখনো বিবেচনায় রেখেছে। তিনি জানান, এ ধরনের নতুন কাঠামো হলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার সম্ভাবনাও থাকতে পারে।

সোমবার (১৮ মে) কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, র্যাবকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই আইনের আওতায় একটি আধুনিক এলিট ফোর্স গঠন করা হবে, যেখানে দায়িত্ব, ক্ষমতা ও জবাবদিহিতা স্পষ্টভাবে নির্ধারিত থাকবে।

তিনি আরও বলেন, অতীতে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ব্যক্তিগত অপরাধের দায় প্রতিষ্ঠানকে দেওয়া ঠিক নয়। ভবিষ্যতে আইনগত কাঠামোর মধ্যেই দায় নির্ধারণ ও বিচার নিশ্চিত করার কথা জানান তিনি।

মন্ত্রী জানান, নতুন আইন প্রণয়নের জন্য একটি কমিটি কাজ করছে এবং তিনি নিজে বিষয়টি তদারকি করছেন। বর্তমান ব্যবস্থার পরিবর্তে একটি সুসংগঠিত ও আইনভিত্তিক এলিট ফোর্স গঠনের দিকেই সরকার এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com