শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩০ Time View

দেশের প্রতিরক্ষা সক্ষমতা, নৌশক্তি ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি।

সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

পরিদর্শনকালে তাঁকে ডকইয়ার্ডের জাহাজ নির্মাণ ও মেরামত সক্ষমতা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, অবকাঠামো উন্নয়ন এবং চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পরে তিনি বিভিন্ন ওয়ার্কশপ, উৎপাদন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন।

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জাতীয় নিরাপত্তা ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় দেশীয় নৌ-শিল্পকে আরও শক্তিশালী করা জরুরি। তিনি জাহাজ নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দেশীয় সম্পদ ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে ডকইয়ার্ডের চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনে নৌবাহিনী ও ডকইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com