সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (১৭ মে ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৮৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ওই সময় থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৬৭ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৪৬ জনে।
এছাড়া, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৯২ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন।