বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি পুনর্নির্ধারণ করেছে মিশর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ক্ষেত্রে সংশোধিত ফি কার্যকর করা হয়েছে।
রোববার (১৭ মে) ঢাকাস্থ মিশর দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ২০০ টাকা। একইভাবে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য ফি ধরা হয়েছে ১২ হাজার ১৫০ টাকা।