শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শ্রম আইন না মানলে গণমাধ্যমের মালিকানা নয়: তথ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪২ Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যারা রাষ্ট্রের কর ফাঁকি বা অসৎ উদ্দেশ্যে গণমাধ্যমকে ব্যবহার করেন, তাদের জন্য একটি সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক কাঠামো বাধা হয়ে দাঁড়াবে। শ্রম আইন, করনীতি ও আর্থিক স্বচ্ছতা না মেনে কেউ গণমাধ্যমের মালিক হতে পারবেন না বলেও তিনি জানান।

রোববার (১৭ মে) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও সংবাদ প্রধানদের সংগঠন ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল (টিইসি)’ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতে মালিকানা নির্ধারণ, কর ও ভ্যাট পরিশোধ, শ্রম আইন মানা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এসব শর্ত পূরণ না করলে লাইসেন্স প্রদান বা নবায়নের ক্ষেত্রেও কঠোর জবাবদিহির ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, অতীতে কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, এমনকি মানবাধিকার কমিশনের মতো সংস্থাও অনেক সময় প্রকৃত দায়িত্ব পালনের বদলে সরকারের অনিয়ম আড়াল করেছে।

গণমাধ্যম খাতে প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ওয়েজ বোর্ডসহ বিভিন্ন নীতিমালায় দীর্ঘদিন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থার পরিবর্তনে মালিক, কেবল অপারেটর ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে সমন্বিত আলোচনা প্রয়োজন।

তিনি আরও বলেন, দক্ষ জনবল গড়ে তুলতে রাষ্ট্রীয় উদ্যোগে প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ জরুরি।

এ ছাড়া, টিআরপি ও পত্রিকার প্রচারসংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থায় পরিবর্তন আনার কথাও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় অনেক সময় বাস্তবতার সঙ্গে মিল না থাকা তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টন হয়, যা ভবিষ্যতে আর চলবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com