বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

জুনের প্রথম সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা মির্জা আব্বাসের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১ Time View

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন।

শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন মির্জা আব্বাস এবং বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল।

আফরোজা আব্বাস আরও জানান, সেখানে তার ফিজিওথেরাপি চলমান রয়েছে। পাশাপাশি হাসপাতালে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখতে এলে তিনি তাদের সঙ্গেও কথা বলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com