শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৭ Time View

দীর্ঘদিনের হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে হামের টিকা ব্যবস্থাপনাকে রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি পর্যায়ে নেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও স্বার্থসংশ্লিষ্টতার অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়।

আবেদনে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী ও সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এর আগে, গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। পরে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।

রিট আবেদনে আরও উল্লেখ করা হয়, দেশে সম্প্রতি হামের সংক্রমণ বেড়েছে এবং এতে বহু শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com