শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫১ Time View

কুমিল্লাকে বিভাগ ঘোষণা জনগণের দাবি হলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি।

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের দাবির প্রসঙ্গে তারেক রহমান জানান, কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টিও সরকার গঠন হলে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করে। এর অংশ হিসেবে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী চালুর কথা উল্লেখ করেন তিনি।

সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com