জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ মা-বোনের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
শনিবার (১৬ মে) চাঁদপুরের জনসভায় যাওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পরে তিনি জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরেও আরেকটি পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।
পথসভায় তারেক রহমান বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় বর্তমানে চাঁদপুর সফর করা হচ্ছে। জনগণের দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশ্বাস দেন।