শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই ফারাক্কা চুক্তি নবায়ন হবে:মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫১ Time View

ফারাক্কা ব্যারাজ চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলতি বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এটি নবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় নিজের স্বার্থ রক্ষায় দৃঢ় থাকবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পানি ও পরিবেশ সংকটের পাশাপাশি সাম্প্রদায়িক উসকানিও উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর মতো বক্তব্য দিচ্ছেন।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও বাংলাদেশ কোনো ধরনের দাসত্ব মেনে নেবে না।

আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com