দেশে হাম ও উপসর্গজনিত রোগে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ৩ জন হামে এবং ৬ জন উপসর্গজনিত কারণে মারা গেছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।
একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১০৫ জনে পৌঁছেছে। এছাড়া নতুন করে ৮৭ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
অধিদফতর জানায়, সোমবার (১১ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান পাওয়া গেছে।