বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

আরও দুই মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩ Time View

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আরও দুই মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহের-এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, তিনি আরও পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক নতুন মামলা হয়। এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলা, যা ২৭ আগস্ট শাহবাগ থানায় করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় পৃথক আরও দুইটি মামলা হয়। একই সঙ্গে প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেও মামলা করা হয়।

নিম্ন আদালতে জামিন না পাওয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেন। পরে পাঁচ মামলায় রুল জারি করে আদালত জামিন দেন। গত ৮ মার্চ চারটি মামলায় এবং ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের মামলায়ও তিনি জামিন পান।

পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিতের আবেদন করলে আপিল বিভাগ তা খারিজ করে দেয়। পরে আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলে সেগুলোতেও তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com