শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩ Time View

মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১১ মে) রাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সীমিত সময়ের জন্য এখন আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা করতে পারছেন মির্জা আব্বাস।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা ঈদুল আজহার আগেই তাকে দেশে ফিরিয়ে আনার আশা করছেন। তবে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের পরামর্শ বিবেচনা করেই দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এ ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়া এ স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com