বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

গবেষণা ও উদ্ভাবনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করতে কাজ করছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার মান উন্নয়ন এবং গবেষণা-উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার।

মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটরিয়ামে।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে দেশের অবস্থান এখনো আশানুরূপ নয়। গবেষণা প্রকাশনা ও উদ্ভাবনে আরও গুরুত্ব না দিলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য শিক্ষাবিদদের নতুনভাবে চিন্তা করার আহ্বান জানান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে সরকার প্রয়োজনীয় অর্থায়ন করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদেরও শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, “শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ, আর অ্যালামনাইরা তার মেরুদণ্ড।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। কর্মশালায় মোট পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com