দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৩৪১ জন। আর ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১১৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন রোগী এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট মৃত্যু হয়েছে ৬৫ জনের।