শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

রাজনৈতিক পরিচয়ে নয়, অপরাধ দেখুন নিরপেক্ষভাবে: পুলিশকে প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৩ Time View

পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস কিংবা অন্য কোনো অপরাধের বিচার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, ব্যক্তির কর্মকাণ্ড বিবেচনায় করেই করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ বাহিনীকে আরও মানবিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তার ভাষায়, পুলিশই হচ্ছে সরকারের কার্যক্রমের প্রতিচ্ছবি; তাই জনগণের সঙ্গে বাহিনীর আচরণ ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য। এটি শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বাস্তবে রূপ দেওয়ার একটি চলমান প্রচেষ্টা বলেও উল্লেখ করেন তিনি।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন সরকারপ্রধান। তিনি বলেন, সাধারণ মানুষের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পুলিশকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় সাম্প্রদায়িক উসকানি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com