শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, সিলেটে জলাবদ্ধতার শঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫১ Time View

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সোমবার (১১ মে) প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় সংস্থাটি জানায়, ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় এসব অঞ্চলের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় প্রায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। অতিবৃষ্টির কারণে সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে অবস্থানরত পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টি ও বজ্রমেঘের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, আজ সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৪ ও ১৫ মে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে কিছু এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com