রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫ Time View

ভবিষ্যতে কোনো রাজনৈতিক বা ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি পুলিশ সদস্যদের জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী স্মরণ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর হামলায় রাজারবাগে বহু পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন। তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। একটি স্বাধীন ও পেশাদার পুলিশ বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে সক্ষম—সাম্প্রতিক জাতীয় নির্বাচন তার প্রমাণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, দেশের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশের সাফল্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। সেই সুনাম দেশের ভেতরেও ধরে রেখে মানবিক ও জনবান্ধব আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজন ও প্যারেডের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com