শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

লিবিয়ার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭ Time View

দীর্ঘদিন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক থাকার পর অবশেষে দেশে ফিরেছেন  আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (৭ মে) বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। প্রত্যাবাসন প্রক্রিয়াটি সম্পন্ন হয় বাংলাদেশ দূতাবাস, লিবিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–এর সমন্বয়ে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায়।

জানা গেছে, প্রত্যাবর্তনকারীদের বেশিরভাগই অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় প্রবেশ করেন। পরবর্তীতে সেখানে তারা বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় ছিলেন।

এদের অনেকেই লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তারা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com