শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ’র প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে ওয়াকফ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী এবং ওয়াকফ প্রশাসকের মধ্যে আলোচনা হয়। দেশের ধর্মীয় ও জনকল্যাণমূলক কার্যক্রমে ওয়াকফ সম্পদের কার্যকর ব্যবহারের বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com