শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সংসদের প্রথম অধিবেশনকে ‘ইতিহাসের সেরা’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনকে দেশের ইতিহাসে অন্যতম সফল অধিবেশন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই সংসদের প্রথম অধিবেশন অত্যন্ত প্রাণবন্ত ও কার্যকর ছিল। তার ভাষায়, এই অধিবেশনে আইন প্রণয়ন ও আলোচনা-পর্যালোচনার পরিমাণ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি ছিল। সরকারি ও বিরোধী দল উভয়ের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কার্যক্রম পরিচালিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিরোধী দলের অবস্থান ও সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিন্নমত ও মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক অংশ। সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক নেতারা তাদের অবস্থান তুলে ধরছেন, যা নতুন কিছু নয়।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করেছে এবং ভবিষ্যতেও প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ রয়েছে।

সর্বশেষে তিনি মন্তব্য করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিতর্ক ও ভিন্নমত থাকবেই, আর সেটিই সংসদীয় ব্যবস্থার সৌন্দর্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com