শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

দেশ ও গণতন্ত্রে ভূমিকা রাখবে নতুন নারী সংসদ সদস্যরা: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯ Time View

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সংসদকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে নতুন নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সরকারদলীয় জোটের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং সংসদীয় কার্যক্রমে নতুন গতিশীলতা আনবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, তারা দেশের স্বার্থে এবং গণতন্ত্রের পক্ষে কার্যকর ভূমিকা রাখবেন।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যরাও দেশের উন্নয়ন, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com