বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ইলেকট্রিক বাস-ট্রাক আমদানিতে শুল্ক ছাড় দিল সরকার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭ Time View

দেশে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট শর্তে স্বল্প কর দিয়ে এসব যানবাহন আমদানি করা যাবে।

রোববার (৪ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আধুনিক ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় ১৭ আসন বা তার বেশি ধারণক্ষমতার সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্কসহ বেশিরভাগ কর মওকুফ করা হয়েছে। তবে ১৫ শতাংশ ভ্যাট বহাল থাকবে। একই সুবিধা ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার ইলেকট্রিক ট্রাকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সরকারের আশা, এ উদ্যোগের ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে এবং দেশে কার্বন নিঃসরণ হ্রাস পাবে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com