শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৬১ Time View

সিলেটের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে ট্রেন চলাচল আরও গতিশীল করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে ঢাকা–সিলেট মহাসড়কসহ অঞ্চলের সড়ক অবকাঠামো উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সিলেট নগরীর উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সুরমা নদীর তীরবর্তী উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং নগরবাসী উপকৃত হবে।

এর আগে, সকালে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com