শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সন্ধ্যা থেকে পাঁচ বিভাগে কালবৈশাখীর আঘাতের শঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৮ Time View

দেশের পাঁচটি বিভাগে আজ সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি জানান, ভারতের ঝাড়খণ্ডে বিকেলে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে, যা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে। ঝড়টি প্রথমে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত এলাকা দিয়ে ঢোকার আশঙ্কা রয়েছে।

পরে এটি বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অগ্রসর হয়ে তুলনামূলকভাবে শক্তিশালী আকার ধারণ করতে পারে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com