বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর প্রাণহানি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১৫১ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ১৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৫ হাজার ২৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে ২৫ হাজার ১৫৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ২১ হাজার ৭৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com