শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম : স্বাস্থ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

দেশে হাম ও ডেঙ্গু মোকাবেলায় পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যার বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে ভ্যাকসিন ও মানবসম্পদের কোনো ঘাটতি নেই। বাজেট থাকলেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে ব্যয় হয়নি বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি আরও জানান, আগামী বাজেটে স্বাস্থ্য খাতের সক্ষমতা আরও বাড়ানো হবে এবং মে মাসের মধ্যেই হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এদিকে একই অনুষ্ঠানে সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা হিসেবে ৬ লাখ মার্কিন ডলারের ‘জিন এক্সপার্ট কার্ট্রিজ’ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্স টিবি ওষুধ হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।

এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা ও সুশাসন জোরদারে যুক্তরাষ্ট্র কাজ করছে।

তিনি আরও জানান, যক্ষ্মা শনাক্তকরণ আরও দ্রুত ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ডিজিটাল এক্স-রে, নতুন প্রজন্মের জিন সিকোয়েন্সিং প্রযুক্তি এবং শিশু-বান্ধব ডায়াগনস্টিক ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

রাষ্ট্রদূত আশ্বাস দেন, বাংলাদেশকে একটি সুস্থ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com