সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উজানের ঢল ও টানা বর্ষণের কারণে নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি তলিয়ে গেছে ফসলি জমি, এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
বর্তমানে নেত্রকোণার কংস নদ বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট, মৌলভীবাজারসহ পাঁচটি জেলায় বন্যার আশঙ্কা রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে।
উদ্ভূত পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।