রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, প্রতিরক্ষা খাত, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং ফৌজদারি মামলাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি প্রতিরক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি ড্রোনসহ আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ হওয়ায় বাংলাদেশ ভবিষ্যতে সেখান থেকে সার আমদানির সম্ভাবনা বিবেচনা করতে পারে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও বেলারুশ সহায়তা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com