বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

গাছ না কেটে মেরিন ড্রাইভ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক সম্প্রসারণ প্রকল্পে গাছ না কেটে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশের ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেওয়া এই নির্দেশনা বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় তিন হাজার গাছ না কেটেই সড়ক প্রশস্তকরণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভকে চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। শুরুতে প্রকল্প বাস্তবায়নে বিপুলসংখ্যক গাছ কাটার আশঙ্কা থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়।

এর আগে গত ২১ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও রেল প্রতিমন্ত্রীসহ একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে গাছ সংরক্ষণ করে বিকল্প নকশায় কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল ইউনিটের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এতে সড়ক প্রশস্তকরণের পাশাপাশি সেতু নির্মাণ, রিটেইনিং ওয়াল, ব্লক স্থাপন ও ইউটিলিটি স্থানান্তরের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান গাছ সংরক্ষণের পাশাপাশি মেরিন ড্রাইভের দুই পাশে নতুন বৃক্ষরোপণের মাধ্যমে সড়কটিকে আরও দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্ত একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com