মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

দেশে হামে মৃত্যু ও সংক্রমণ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

দেশজুড়ে হামে আক্রান্ত ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃতদের মধ্যে ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৬ জনের ক্ষেত্রে হামের উপসর্গ থাকলেও পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মৃত্যু ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট উপসর্গ শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫৬ জনে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ৪৭ জন বলে জানিয়েছে অধিদপ্তর। পাশাপাশি সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯৭৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত মোট ২৩ হাজার ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হলেও ১৯ হাজার ৯৯১ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com