শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রোসাটম প্রধান প্রকল্পের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন অগ্রযাত্রায় রাশিয়ার প্রযুক্তিগত সহায়তার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি পারমাণবিক জ্বালানির নিরাপদ ব্যবহার, ব্যবস্থাপনা এবং দক্ষ জনবল তৈরির বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাশিয়ার পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এই বৈঠককে দেশের বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা মোকাবিলা এবং টেকসই জ্বালানি কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকেও ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com