শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

দেশজুড়ে কালবৈশাখীর সতর্কতা, ৪৮ ঘণ্টায় ঝড়ের আশঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৭ Time View

গত দুইদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় আবারও বড় ধরনের আবহাওয়াজনিত ঝুঁকির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের সব বিভাগেই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এতে রাজধানী ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ ঝুঁকির মধ্যে রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং ঝড়ের সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com