বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সারা দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আরও ৫ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

সারা দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট বিভাগে আরও একজন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

এই সময়ে সারা দেশে নতুন করে ৯০ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সঙ্গে এক হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে চার হাজার ৬৯৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া একই সময়ের মধ্যে ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৯ হাজার ১৮ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com